প্রিয় ফার্মা

কোন ওষুধের মেয়াদ শেষ হচ্ছে, কার কাছে কত বাকি, এক নজরে ফোনে

২৫,১২৪টা ওষুধ আগে থেকেই ভরা আছে। আপনি শুধু কয়টা আছে আর দাম লিখবেন। এখন ৩০ দিন ফ্রি, আগে কোনো টাকা লাগবে না।

আমি আমিমুল, প্রিয় ফার্মা আমার বানানো। ফোন দিলে ৫ মিনিটে আপনার ফোনে বসিয়ে দেব।

প্রিয় ফার্মার হোম স্ক্রিন: আজকের বিক্রি, কম স্টক, আর কোন তিনটা ওষুধের মেয়াদ ৩০ দিনের মধ্যে শেষ হচ্ছে তার সতর্কবার্তা
নমুনা দোকানের তথ্য, আসল অ্যাপের পর্দা
  • ৩০ দিন ফ্রি, আগে টাকা লাগে না
  • ২৫,১২৪টা ওষুধ আগে থেকে ভরা
  • অ্যান্ড্রয়েড ফোনেই চলে, পুরো বাংলায়

দোকানের যে ঝামেলাগুলো কমবে

মেয়াদ

মেয়াদ পার হয়ে যায়, টের পান যখন ফেলে দিতে হয়।

অ্যাপ খুললেই প্রথমে দেখাবে কোন ওষুধের মেয়াদ সামনে শেষ হচ্ছে। সময় থাকতে বিক্রি বা ফেরত দিতে পারবেন।

স্টকের তালিকা, শীঘ্রই মেয়াদ শেষ হবে এমন ওষুধ আলাদা করে দেখানো হচ্ছে
নমুনা দোকানের তথ্য
স্টক

কোন ওষুধ শেষ, খেয়াল থাকে না, কাস্টমার ফিরে যায়।

স্টক কমে এলে অ্যাপ জানিয়ে দেবে। কোনো ওষুধ না থাকলে একই জেনেরিকের আরেকটা কী আছে, সেটাও দেখিয়ে দেবে।

বাকি

বাকির খাতা হারায়, কে কত দেবে মনে থাকে না।

কাস্টমারের নাম, ফোন নম্বর আর মোট বাকি এক জায়গায়। নাম আর টাকা লিখলেই হয়, ওষুধের নাম লাগে না, তাই আজই পুরনো খাতার বাকি তুলতে পারবেন।

বাকির খাতা: মোট বাকি আর প্রতিজন কাস্টমারের কাছে কত পাওনা তার তালিকা
নমুনা দোকানের তথ্য
কর্মচারী

কর্মচারী দোকানে থাকলে বিক্রির হিসাব নিয়ে চিন্তা।

প্রত্যেকের আলাদা লগইন। আপনি ঠিক করে দেবেন কে শুধু বিক্রি করবে, আর কে স্টক বা হিসাব দেখবে।

রসিদ

কাস্টমার রসিদ চায়, হাতে লিখতে সময় যায়।

বিক্রির পর রসিদ হয়ে যায়। ব্লুটুথ প্রিন্টার থাকলে ছাপতে পারবেন, না হলে কাস্টমারের WhatsApp-এ পাঠিয়ে দিন।

শুরু করতে ৩টা ধাপ

  1. ফোন দিন।আমরা আপনার নামে অ্যাকাউন্ট খুলে দেব।
  2. ফোনে থাকতেই অ্যাপ বসিয়ে দেব।৫ মিনিটের মতো লাগে।
  3. তাকের একটা ছবি পাঠান।প্রথম ২০টা ওষুধ আমরাই তুলে দেব। আপনি পরদিন থেকে বিক্রি শুরু করতে পারবেন।

ডাউনলোড করে নিজেই চালু করুন

  1. নিচের বাটনে চাপ দিন, অ্যাপের ফাইল নামবে (প্রায় ৩০ MB)।
  2. ফোন "অজানা উৎস" বা "এই ধরনের ফাইল ক্ষতি করতে পারে" বলতে পারে। Play Store-এর বাইরের সব অ্যাপেই এটা আসে। "সেটিংস" চেপে "এই উৎস থেকে অনুমতি দিন" চালু করুন।
  3. "ইনস্টল" চাপুন। অ্যাপ খুলে "নতুন দোকান? অ্যাকাউন্ট খুলুন" চাপুন, ফোন নম্বর, দোকানের নাম আর একটা পাসওয়ার্ড দিন। ৩০ দিন ফ্রি চালু হয়ে যাবে।
পুরনো বা ৩২-বিটের ফোন হলে এই ফাইলটা নামান। আটকে গেলে ফোন দিন, ফোনে থেকেই করে দেব।

দাম

মাসে
১,৫০০টাকা
দিনে ৫০ টাকা

প্রথমবার ইনস্টলেশন ১০,০০০ টাকা, একবারই। এর মধ্যে দোকানে সেটআপ, পুরনো স্টক আর বাকির হিসাব তুলে দেওয়া, আর কর্মচারীদের শেখানো।

রাখার আগে প্রথম ৩০ দিন ফ্রি চালিয়ে দেখুন। কার্ড লাগবে না, আগে বিকাশও লাগবে না।

ভালো লাগলে তখন ইনস্টলেশন আর প্রথম মাসের টাকা বিকাশে পাঠাবেন, আমরা সেদিনই চালু করে দেব। ভালো না লাগলে কিছু দিতে হবে না। টাকা পাঠানোর নিয়ম দেখুন।

যা এখনো নেই, আগেই বলে রাখি

  • ইন্টারনেট ছাড়া চলে না। মোবাইল ডেটাতেই হয়, Wi-Fi লাগে না।
  • দিনের লাভের আলাদা হিসাব এখনো নেই।
  • আইফোনের জন্য এখনো হয়নি, শুধু অ্যান্ড্রয়েড।
  • Play Store-এ এখনো সবার জন্য খোলা হয়নি, তাই লিংক থেকে বসাতে হয়।

যা জানতে চান

ইন্টারনেট না থাকলে চলবে?

না, ইন্টারনেট লাগে। মোবাইল ডেটাতেই চলে, Wi-Fi লাগবে না। নেট ফিরলে আবার চালাতে পারবেন, আগের সব হিসাব থাকবে।

আমার হিসাব কি নিরাপদ? অন্য কেউ দেখবে?

আপনার হিসাব শুধু আপনি আর আপনার দেওয়া কর্মচারীরা দেখবে। স্টক, বিক্রি আর বাকির তথ্য আমরা কাউকে দিই না। চাইলে যখন খুশি হিসাবের কপি নামিয়ে রাখতে পারবেন।

এত ওষুধের তালিকা কোথা থেকে এলো?

সবার জন্য খোলা ওষুধ-তথ্যের উৎস থেকে নাম, কোম্পানি, জেনেরিক আর বক্সের দাম নিয়ে সাজিয়েছি, যাতে আপনাকে টাইপ করতে না হয়। কোনো দাম আপনার দোকানের সাথে না মিললে নিজেই বদলে নিতে পারবেন। আপনার নিজের স্টক আর দাম কারও সাথে মেশে না।

টাকা দেওয়া বন্ধ করলে আমার হিসাবের কী হবে?

মেয়াদ শেষ হলে নতুন বিক্রি লেখা আর স্টক তোলা বন্ধ হয়ে যায়। কিন্তু আগের স্টক, বাকি আর হিসাব দেখা যায়। বন্ধ করার আগে চাইলে হিসাবের কপি নামিয়ে নিতে পারবেন।

কর্মচারী চালাতে পারবে?

পারবে। প্রত্যেকের আলাদা লগইন। আপনি ঠিক করে দেবেন কে শুধু বিক্রি করবে, আর কে স্টক বা হিসাব দেখবে।

কোন ফোনে চলবে?

অ্যান্ড্রয়েড ৭ বা নতুন ফোনে চলে। আইফোনে এখনো নেই। দোকানে যে ফোন ব্যবহার করেন, সেটাতেই বসাতে পারবেন।

Play Store-এ নেই কেন? লিংক থেকে বসানো কি ঠিক?

Play Store-এ এখন শুধু পরীক্ষার জন্য আছে, সবার জন্য খোলা হয়নি। তাই লিংক থেকে বসালে ফোন একটা সতর্কবার্তা দেখায়। Play Store-এর বাইরের যেকোনো অ্যাপে এটা আসে। চাইলে আমরা ফোনে থেকেই ধাপে ধাপে বসিয়ে দেব।

সত্যিই ৩০ দিন ফ্রি? পরে হঠাৎ টাকা কাটবে?

হ্যাঁ, এখন ৩০ দিন পুরো ফ্রি। আপনার কার্ড বা বিকাশের তথ্য আমাদের কাছে থাকে না, তাই নিজে থেকে টাকা কাটার উপায়ই নেই। ৩০ দিন পরে চালাতে চাইলে প্রথমবার ইনস্টলেশন ১০,০০০ টাকা আর মাসের ১,৫০০ টাকা নিজে বিকাশে পাঠাবেন। না চাইলে কিছু করতে হবে না।

আমি আমিমুল, প্রিয় ফার্মা আমার বানানো

দোকান চালাতে গিয়ে কোথায় আটকাচ্ছেন, ফোনে বললে ঠিক করে দেব। ধরতে না পারলে একটু পরে ফিরতি ফোন দেব।

০১৭৩১-৩০৪০৭৪
ফোন দিন ৩০ দিন ফ্রি